আপনি কি লগআউট করতে চান

নষ্ট সময় 

প্রখর রোদ 

ভ্রষ্ট মনন 

ত্রস্ত বোধ।

প্রচন্ড তাপ 

দগ্ধ চোখ 

হিংসা দ্বেষ আর

দারুণ ক্ষোভ।

ক্লান্ত মনের

শ্রান্তি কাটুক 

বিষম বেগে 

বজ্র ফাটুক।

আকাশ বাতাস 

ধুইয়ে দিয়ে 

ঝমঝমিয়ে 

বৃষ্টি হোক ।

সরিয়ে দিয়ে 

সবটা লোভ

সব অপমান 

ক্লিষ্ট ক্ষোভ ;

আজকে তবে 

জাগুক আশা 

মেঘ বালিকার 

গল্প হোক।

আজকে তবে 

© ২০২৪ লেখারপোকা | সমস্ত অধিকার সংরক্ষিত

ট্রেড লাইসেন্স ঃ TRAD/DSCC/217680/2019